দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুরে দুই ভাইয়ের গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু ও ১টি ছাগল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট নতুন পাড়া গ্রামে রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহবুব বিশ্বাস জানান, প্রতিদিনের মতো গরুগুলোকে খাবার দিয়ে রাতে ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তিনি গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন তার দুইটি গরু নেই। একই সময় খবর পান, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
খবির বিশ্বাস বলেন, গরু ও ছাগলই ছিল তাদের শেষ সম্বল। ধারদেনা করে কষ্টে লালন-পালন করা এসব পশু কোরবানির ঈদে বিক্রির পরিকল্পনা ছিল। এক রাতেই সব শেষ হয়ে গেছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, মৌখিকভাবে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/